RESULTS (0)
পলিসি গাইডলাইন

রিফান্ড ও রিপ্লেসমেন্ট পলিসি

গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি ও অধিকার সুরক্ষায় আমাদের স্পষ্ট ও স্বচ্ছ নীতিমালা।

১. ফিজিক্যাল গ্যাজেটের ক্ষেত্রে রিপ্লেসমেন্ট

পণ্য রিসিভ করার সময় ডেলিভারি রাইডারের সামনে আনবক্সিং ভিডিও ধারণ করা আবশ্যক। যদি প্রোডাক্টে কোনো ত্রুটি, ভাঙা বা ভুল আইটেম পাওয়া যায়, তবে তাৎক্ষণিক আমাদের সাপোর্ট নম্বরে যোগাযোগ করুন। আমরা সম্পূর্ণ বিনামূল্যে রিপ্লেসমেন্ট প্রদান করব।

২. ডিজিটাল সাবস্ক্রিপশন ও লাইসেন্স কী

ডিজিটাল প্রোডাক্টগুলো ইনস্ট্যান্ট ডেলিভারি হওয়ার পর যদি কোনো কারণে অ্যাকাউন্ট বা লাইসেন্স কী কাজ না করে, তবে স্ক্রিনশট সহ অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে সমাধান বা নতুন কী প্রদান করা হবে। যদি কোনো সার্ভিস অপ্রত্যাশিতভাবে বন্ধ হয়ে যায়, তবে অবশিষ্ট মেয়াদের অনুপাতে রিফান্ড অথবা বিকল্প সার্ভিস অফার করা হবে।

৩. টাকা রিফান্ডের প্রক্রিয়া

রিফান্ড অনুমোদিত হওয়ার পর ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে গ্রাহকের মূল পেমেন্ট মাধ্যমে (বিকাশ/নগদ/কার্ড) টাকা ফেরত দেওয়া হবে।